সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

ছবি: সংগৃহীত

সবার সহযোগিতা ও দোয়ায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আপনাদের সহযোগিতা থাকলে, ইনশাআল্লাহ নির্বাচিত এই সরকার দেশকে আপনারা যেভাবে চাইছেন, সেইভাবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “বহু বছর পর আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছায় এবং দেশের মানুষের দোয়ায় আমি ও আমার পরিবার দেশে এসে দেশের মানুষের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছি। এজন্য প্রথমেই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”

তিনি বলেন, “আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন ভবিষ্যতের ঈদগুলোতে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আরও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে এবং আমরা দেশের মানুষের প্রত্যাশিত সেই বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হই।”

এ সময় তিনি একাত্তরে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970