মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে আবারও এগিয়ে বাংলাদেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। দলটির নেতৃত্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান এবং নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়। তবে সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই বৈশ্বিক অঙ্গনে নানা সংকট দেখা দেয়। বিশেষ করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত শুরু হলে এর প্রভাব বিশ্বজুড়ে পড়ে, যার প্রভাব এখনো অব্যাহত রয়েছে।

এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে এসেছে একটি ইতিবাচক খবর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, মাথাপিছু আয়ের হিসাবে বাংলাদেশ এবার প্রতিবেশী ভারতকে ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৯১১ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ৫৮ হাজার ২৭৫ টাকা। অন্যদিকে একই সময়ে ভারতের সম্ভাব্য মাথাপিছু আয় ধরা হয়েছে ২ হাজার ৮১২ মার্কিন ডলার, যা বাংলাদেশের তুলনায় কিছুটা কম।

সাম্প্রতিক বছরগুলোতে এটি দ্বিতীয়বারের মতো মাথাপিছু আয়ের সূচকে ভারতকে পেছনে ফেলে এগিয়ে থাকার অবস্থান তৈরি করেছে বাংলাদেশ।

মাথাপিছু আয় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক, যা একটি দেশের মোট দেশজ উৎপাদনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ধারণ করা হয়। এর মাধ্যমে একটি দেশের নাগরিকদের গড় আয় ও জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা গেছে, টানা দুই বছর হ্রাস পাওয়ার পর গত অর্থবছরে মাথাপিছু আয় আবারও বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। পরবর্তী অর্থবছরে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলার এবং ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে হয় ২ হাজার ৭৩৮ ডলার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970