এমএলএস কাপ জিতে কত টাকার পুরস্কার পেলেন মেসিরা?

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ এএম

ছবি: সংগৃহীত

ফুটবলের চিরন্তন নায়ক লিওনেল মেসির নেতৃত্বে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ জিতেছে ইন্টার মায়ামি। গত রোববার (৭ ডিসেম্বর) এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি জয় করে দলটি। চেজ স্টেডিয়ামে ফাইনালের পর মায়ামি উদযাপনে ভাসছে, আর খেলোয়াড় ও সমর্থকেরা আনন্দে ডুবে আছেন।

এমএলএস কাপ জয়ের সঙ্গে এসেছে বড় অঙ্কের অর্থ পুরস্কারও। ২০২৫ সালের এমএলএস কাপ জেতা ইন্টার মায়ামি ৩ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার পাবে, যা প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকার সমান। রানার্সআপ দল পাবে ১.৫ লাখ ডলার।

ফাইনাল ছাড়াও প্লে-অফের অন্যান্য রাউন্ডের দলগুলোকেও পুরস্কৃত করা হয়। কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া দলগুলো পেয়েছে ১ লাখ ডলার করে, আর কনফারেন্স সেমিফাইনাল থেকে বাদ পড়া দলগুলো পেয়েছে ৪৭,৫০০ ডলার করে।

এমএলএস কাপ জেতা শুধু খেলার আনন্দ নয়, ক্লাবগুলোর জন্য অর্থনৈতিক সাফল্যও বয়ে আনে। এই পুরস্কারের মাধ্যমে ক্লাবগুলো মূল খেলোয়াড় ধরে রাখতে, নতুন খেলোয়াড় দলে যুক্ত করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে আরও সক্ষম হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970