হাদি-বিশ্বজিত-খালেদা জিয়া ও জুলাই শহীদদের বিজয় উৎসর্গ করলেন জকসু ভিপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিজয়ী হয়ে নিজের সাফল্য জুলাই বিপ্লবের শহীদ, ওসমান হাদি, বিশ্বজিত দাসসহ সকল সহযোদ্ধা শিক্ষার্থী এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমাদের এই বিজয় শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিত দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করছি। একই সঙ্গে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই জয় নিবেদন করছি।’

তিনি আরও বলেন, জকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে রিয়াজ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য অটুট রেখে সকল ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। তিনি বলেন, ‘আমাদের স্লোগান ছিল—সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথে চলা। সেই চেতনাকে সামনে রেখে আমরা আগামীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970