মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসে থাকা এক শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ বাসটি এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনায় পড়ে। তিনি নিজেও বাসে ছিলেন এবং আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ক্ষণিকা বাসের এই দুর্ঘটনার পর ডাকসুর নেতারা হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970