কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’

মো. রাবসান সরদার, কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফিন ফেস্ট’ শুরু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কেক কাটা, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ফেস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী কার্যক্রম শেষে দুপুর ৩টায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অর্নিতা সেনের সঞ্চালনায় পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর ড. মো. আব্দুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজক সূত্র জানায়, ফিন ফেস্ট উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং কেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এছাড়া সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ফেস্টের শেষ দিনে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ সবসময়ই বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে, যা শিক্ষার্থীদের ইতিবাচক পথে পরিচালিত করতে সহায়ক। এমন একটি বৃহৎ আয়োজন সত্যিই প্রশংসনীয়।

উপ-উপাচার্য ড. মাসুদা কামাল বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজেদের শারীরিক ও আধ্যাত্মিক সত্তা সম্পর্কে সচেতন হয়ে জীবন গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইন বলেন, সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পনার পর ফিন ফেস্ট আয়োজন করা সম্ভব হয়েছে। আগামীকাল এই আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970