মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল, লাল গালিচায় সংবর্ধনা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৪২ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে রানার্সআপ হওয়ার আক্ষেপ নিয়েই দেশে ফিরেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ফাইনালে স্পেনের কাছে এক-শূন্য গোলে পরাজিত হওয়ার পর সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান প্রশিক্ষক লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দলের সদস্যরা। তবে অধিনায়ক লিওনেল মেসিসহ কয়েকজন ফুটবলার দলের সঙ্গে দেশে ফেরেননি।

বিমানবন্দরে পৌঁছানোর পর আর্জেন্টিনা দলকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সামরিক বাদ্যযন্ত্রের পরিবেশনার মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

এর আগে আর্জেন্টিনা ফুটবল সংস্থা জানায়, দলের সব সদস্য একসঙ্গে দেশে ফিরবেন না। সে অনুযায়ী মেসি ও আরও কয়েকজন ফুটবলার যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। ফলে বিমানবন্দরে তাদের দেখা যায়নি।

অন্যদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও হাজারো সমর্থক এজেইজা বিমানবন্দরের পাশের জাতীয় দলের অনুশীলন কেন্দ্রের বাইরে জড়ো হন। নীল-সাদা ছাতা ও জাতীয় পতাকা হাতে তারা প্রিয় দলকে অভিনন্দন জানিয়ে ভালোবাসা প্রকাশ করেন।

ফাইনাল শেষ হওয়ার পর রোববার রাতেই বুয়েনস আইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে সমবেত হন অসংখ্য সমর্থক। আতশবাজি, গান ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা রানার্সআপ আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানান।

তবে উদ্‌যাপনের একপর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবারের গুলি ব্যবহার করে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970