বেরোবি কেন্দ্রে প্রবেশকালে রাবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেরোবি কেন্দ্রের প্রধান ফটকে প্রবেশের সময় জি এম সারোয়ার আহমেদ নামের ওই পরীক্ষার্থীকে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান জানান, ডিভাইসসহ পরীক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টা করায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল, মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970