বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা ভারতীয় রুপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

কয়েকদিন আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈদেশিক মুদ্রার চাপ নিয়ে সতর্ক করেছিলেন। এরপরই বুধবার (১৩ মে) রুপির বড় ধরনের দরপতন দেখা যায়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে ভারতীয় রুপি। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। এতে ভারতের আমদানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে।

সর্বশেষ লেনদেনে এক মার্কিন ডলারের বিপরীতে রুপির মান দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৭৯ টাকায়, যা আগের দিনের রেকর্ড ৯৫ দশমিক ৭৩ থেকেও নিচে। টানা দরপতনের কারণে মুদ্রাটি এখন নতুন নিম্নতম অবস্থানে রয়েছে।

বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং আমদানিকারকদের অতিরিক্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলছে। ফলে বৈদেশিক মুদ্রাবাজারে রুপির ওপর চাপ ক্রমাগত বাড়ছে।

পরিস্থিতি সামাল দিতে সরকার স্বর্ণ ও রুপা আমদানির ওপর শুল্ক বাড়ানোর মতো কিছু পদক্ষেপ নিয়েছে। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, বৈশ্বিক জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে রুপির ওপর চাপ আরও বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, আগামী দিনে রুপির দরপতনের চাপ কতটা নিয়ন্ত্রণে আনা যায়, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970