ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম। প্রচার ও মিডিয়া সম্পাদক হয়েছেন মিফতাহুল হোসাইন আল মারুফ এবং বায়তুল মাল সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাব্বির। মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. মাজহারুল ইসলামকে।

এছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুসলিমুর রহমান। ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. ইকবাল হায়দার এবং ছাত্র অধিকার সম্পাদক করা হয়েছে আহসান হাবিব ইমরোজকে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আইটি সম্পাদক হিসেবে রয়েছেন হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাকিব এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ। বিজ্ঞান সম্পাদক হয়েছেন মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত এবং আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া)।

নতুন কমিটিতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাঈম হোসেন। প্রকাশনা সম্পাদক করা হয়েছে মো. তাওকির হাসানকে, গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব আলম (মিরাজ)।

এর আগে গত ৫ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ডাকসুর এজিএস ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মুহা. মহিউদ্দিন খান সভাপতি নির্বাচিত হন। সেক্রেটারি হিসেবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মু. সাজ্জাদ হোসাইন খাঁন নির্বাচিত হন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970