দুই ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে ২ বিশ্ববিদ্যালয় ছাত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

দীপা দাস ( বামে) এবং উম্মে হাবিবা। ছবি: সংগৃহীত

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই সরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষাঙ্গনে। সোমবার বিকেলে পৃথক দুটি ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর মৃত্যু হয়েছে বাসার ছাদ থেকে পড়ে। অন্যদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী দীপা দাসের মৃত্যু হয়েছে, যা দাম্পত্য কলহজনিত আত্মহত্যা বলে ধারণা করছেন সহপাঠীরা।

জানা গেছে, উম্মে হাবিবা রিজু ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। তার স্বামী রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, রিজুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

অন্যদিকে, দীপা দাস ছিলেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার দিন বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন দীপা। পরে তিনি স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

দীপার সহপাঠী জেরভাস বিশ্বাস জানান, দাম্পত্য কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন। তার এমন মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ বলেন, দীপা তার স্বামী ও দুই বছরের সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনাটি অপ্রত্যাশিত বলে জানিয়েছে পরিবার। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দীপা দাসের মৃত্যুর বিষয়ে তার পরিবার ও স্বামীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970