জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার কক্ষের ভেতরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
হল সূত্রে জানা যায়, তিনি শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে অবস্থান করতেন।
সহপাঠীরা কক্ষের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত হল প্রশাসনকে বিষয়টি জানান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি বলে জানা গেছে।