পড়ার টেবিলে স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:২১ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম জীবক চাকমা (২০)।

রোববার সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, জীবক চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকার বাসিন্দা রবিলেন্দু চাকমার ছেলে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, চিকিৎসা কেন্দ্রে আনার সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, অসুস্থ হওয়ার পরপরই তাকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় এবং পরে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হোসেন জানান, জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970