জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত (ছুটির দিন বাদে)।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা ২০২২ সাল ও পরবর্তী বছর, এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা ২০২৪ ও ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণসাপেক্ষে আবেদন করতে পারবেন।

এ বছরও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে না। এ বিষয়ে সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, “আমাদের হাতে সময় কম, সামনে নির্বাচনও রয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনায় এ বছর জাবিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970