নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:০৯ এএম

ছবি: সংগৃহীত

নতুন অর্থবছর ২০২৬-২৭-এর প্রথমার্ধের জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ মুদ্রানীতি প্রকাশ করবেন।

জুলাই থেকে ডিসেম্বর মেয়াদের জন্য প্রণীত এই মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান অব্যাহত রাখার ইঙ্গিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নীতি সুদহার (রেপো রেট) এবারও ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হতে পারে। তবে একই সঙ্গে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো, উৎপাদনশীল খাতে অর্থায়ন বৃদ্ধি এবং অর্থনীতির পুনরুদ্ধারে কিছু নতুন উদ্যোগের ঘোষণাও আসতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মুদ্রানীতি। জানা গেছে, বিনিয়োগে গতি ফেরানো, উৎপাদনমুখী খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি এবং ব্যাংক ঋণের ব্যয় কমাতে বেশ কয়েকটি নীতিগত পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে মূল্যস্ফীতির চাপ এখনও পুরোপুরি কমে না আসায় নীতি সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি।

মুদ্রানীতির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বাজারে অর্থের সরবরাহ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ও করণীয় নির্ধারণ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক প্রতি ছয় মাস অন্তর এ নীতি ঘোষণা করে। আজ ঘোষিত মুদ্রানীতি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970