আত্মিক প্রশান্তির পথে পূর্ণিমা, ওমরাহ পালন করে ছবি শেয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

ছবি: সংগৃহীত

গ্ল্যামার আর রূপালি পর্দার ব্যস্ততা পেছনে ফেলে আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পবিত্র মক্কায় ওমরাহ পালনকালে সেই বিশেষ মুহূর্তগুলোর ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোমবার (১২ জানুয়ারি) নিজের ফেসবুক হ্যান্ডেলে একাধিক ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিগুলো মদিনার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা, যা ইতোমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, আবায়া ডিজাইনের কালো বোরকার সঙ্গে সাদা হিজাব পরেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ পাশাপাশি হ্যাশট্যাগ হিসেবে যুক্ত করেন পূর্ণিমা, ওমরাহ ২০২৫ ও আবায়া স্টাইল।

এর আগেও কালো বোরকা পরিহিত অবস্থায় মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হন এই চিত্রনায়িকা।

নতুন বছরের শুরুতেই ওমরাহ পালনের খবরে পূর্ণিমার পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের দোয়া ও শুভেচ্ছার বন্যা বইছে। অনেকেই তার ইবাদত কবুল হওয়ার কামনা করছেন।

তবে ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970