রাজধানীর উত্তরার বারে পুলিশের অভিযানে চিত্রনায়ক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযানে চিত্রনায়ক মাসুদ শেখ গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরে এ অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ।

অভিযান চলাকালে মোট ১০৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যেই ছিলেন চিত্রনায়ক মাসুদ শেখ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাসুদ শেখকে তিন দিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯৯৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দেশপ্রেমিক’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটে মাসুদ শেখের। এরপর তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন এবং একসময় চিত্রনায়িকা শাবনূরের সঙ্গেও জুটি বেঁধে পর্দায় হাজির হন।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দেশপ্রেমিক’, ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’, ‘মানুষ কেন অমানুষ’, ‘টাইম নাই’ এবং ‘চক্রান্তের শিকার’।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970