মারা গেছেন ‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৪২ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত টিভি সিরিজ ‘শার্লক হোমস’-এ ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১৫ মে) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স। তবে পরিবারের পক্ষ থেকে এখনো তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৩৪ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন ডেভিড বার্ক। তিনি লন্ডনের বিখ্যাত অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। পরবর্তীতে তিনি জাতীয় নাট্যশালার মঞ্চে কিং লিয়ার নাটকে অভিনয় করেন, যেখানে তার সহশিল্পী ছিলেন ইয়ান হলম।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি মিডসোমার মার্ডার্সসহ একাধিক জনপ্রিয় প্রযোজনায় কাজ করেছেন। এছাড়া রেইলি, এস অব স্পাইজ, দ্য ওম্যান ইন ব্ল্যাক, দ্য রাইভালস, বার্টি অ্যান্ড এলিজাবেথ এবং দ্য ম্যান হু সো টুমরোতেও তাকে দেখা গেছে।

আশির দশকে জেরেমি ব্রেটের সঙ্গে জনপ্রিয় ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করেন ডেভিড বার্ক। পরে দ্বিতীয় মৌসুমে তার জায়গায় অভিনয় করেন এডওয়ার্ড হার্ডউইক।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী আনা ক্যালডার মার্শাল এবং ছেলে টম বার্ককে রেখে গেছেন। জানা গেছে, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকে শুটিং করতে হওয়ায় মানসিকভাবে কষ্ট পেতেন তিনি। সেই কারণেই দ্বিতীয় মৌসুমে আর অভিনয় না করার সিদ্ধান্ত নেন তিনি।

তার ছেলে টম বার্কও অভিনয় জগতে প্রতিষ্ঠিত। তিনি দ্য মাস্কেটিয়ার্স এবং স্ট্রাইক সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970