উন্নত চিকিৎসায় ভারতে নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে, আসছে এয়ার অ্যাম্বুল্যান্স

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। এ জন্য আনা হচ্ছে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স। আজ সোমবার বিকেলে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার কথা রয়েছে।

সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

পরিবারের পক্ষ থেকে কারিনা কায়সারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।

গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পরিবার জানিয়েছে, কারিনার শারীরিক অবস্থার এখনো তেমন কোনো উন্নতি হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970