কপালে বিয়ে না থাকলে আমি চাইলেও তা হবে না: প্রভা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

বিয়ে ও সন্তান নিয়ে বারবার ব্যক্তিগত প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে নিজের অনুভূতি তুলে ধরেন।

ভিডিওর শুরুতে ভক্তদের প্রতি সম্মান জানিয়ে প্রভা বলেন, ভক্তরা তার কাজ পছন্দ করেন এবং নাটক বা বিজ্ঞাপন দেখে থাকেন, এটি তিনি শ্রদ্ধার সঙ্গে দেখেন। তবে হঠাৎ করে দেখা হলেই বিয়ে নিয়ে প্রশ্ন করা অস্বস্তিকর ও অশোভন হয়ে ওঠে।

তিনি বলেন, জন্ম, মৃত্যু ও বিয়ে এই তিনটি বিষয় মহান সৃষ্টিকর্তার হাতে নির্ধারিত। ভবিষ্যতে কী ঘটবে, তা কেউই জানে না। তাই তার কপালে বিয়ে লেখা থাকলে তা হবেই, আর না থাকলে জোর করেও তা সম্ভব নয়।

নিজের জীবনের সংগ্রামের কথাও তুলে ধরেন প্রভা। তিনি বলেন, তার জীবনের কষ্ট ও সংগ্রাম একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। মানুষের কাছে এর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, তার বিশ্বাস ও বোঝাপড়া কেবল সৃষ্টিকর্তার সঙ্গেই।

সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা প্রশ্ন করার প্রবণতা নিয়েও মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, প্রতিটি মানুষই শেষ পর্যন্ত একটি পরিবার ও সংসারের স্বপ্ন দেখে। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, ভাঙা সম্পর্ক বা কঠিন অভিজ্ঞতা থেকে উঠে দাঁড়ানো মানুষেরাও মানসিকভাবে কষ্ট বহন করে। তাই কারও ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্ন করা উচিত নয়। সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভরশীল—এ কথাটিই তিনি বারবার তুলে ধরেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970