আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় ড. হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রায়ে আদালত মানবতাবিরোধী অপরাধে দুইজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ২৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেপ্তার রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম এবং সাবেক উপ-পরিদর্শক বিভূতিভূষণ রায়। তারা পলাতক রয়েছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্যসহ বিভিন্ন পর্যায়ের আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকে গ্রেপ্তার, অনেকে পলাতক রয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970