হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো লেবানন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

লেবাননের ভূখণ্ড ব্যবহার করে রাষ্ট্রীয় কাঠামোর বাইরে কোনো সামরিক বা নিরাপত্তা অভিযান পরিচালনা করা যাবে না—এমন কঠোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। একই সঙ্গে হিজবুল্লাহর সব ধরনের সামরিক তৎপরতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সংগঠনটি কেবল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। তাদের কোনো ধরনের সামরিক বা নিরাপত্তা অভিযান পরিচালনার অনুমতি থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, লেবাননের ভেতর থেকে কোনো ধরনের হামলার চেষ্টা হলে তা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রের বাইরে সশস্ত্র কার্যক্রম পরিচালনার সুযোগ আর দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

সরকারি ঘোষণায় আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970