যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যে থাকা সত্ত্বেও উন্মুক্ত ময়দানে হাজার হাজার ইরানি মুসল্লি আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ৩০ রমজান শেষ হয়ে দেশে শনিবার ঈদ উদ্‌যাপন করা হচ্ছে।

দেশটির সরকারি টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভোরবেলায় রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজের জন্য মানুষ ভীড় করেছেন। মসজিদে পর্যাপ্ত স্থান না থাকায় অনেকেই মসজিদের বাইরে উন্মুক্ত স্থানে নামাজ আদায় করেছেন।

তেহরান ছাড়াও আরাক, জাহেদান ও আবাদান শহরেও উন্মুক্ত জায়গায় মুসল্লিরা ঈদের নামাজ পড়েছেন।

আজকের দিনেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিহত ইরানের গোয়েন্দা মন্ত্রী এবং বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের জানাজার নামাজও সাধারণ মানুষ উপস্থিত থেকে আদায় করেছেন।

সূত্র: গালফ নিউজ

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970