খনির ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর শ্রমিককে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মর্দন জেলার রুস্তম এলাকায় খনিতে বিস্ফোরণ ও ভূমিধসের ১৭ দিন পর এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থা।

গত ৩১ মার্চ রুস্তমের নাঙ্গাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খনিতে পাথর উত্তোলনের সময় হঠাৎ করে ওপর থেকে বড় ধরনের পাথরধস নেমে আসে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা পাথরের নিচে চাপা পড়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, জীবিত উদ্ধার হওয়া শ্রমিকের নাম আবদুল ওয়াহাব। তিনি মোহমান্দ জেলার বাসিন্দা। দীর্ঘ সময় ধরে চালানো উদ্ধার অভিযানের পর অবশেষে তাকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পরপরই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে আটকে পড়া বেশিরভাগ শ্রমিকের অবস্থান শনাক্ত করা গেলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970