মধ্যপ্রাচ্যে শান্তি উদ্যোগে চীনের চার দফা প্রস্তাবে সমর্থন জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:২৪ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্থাপিত চার দফা প্রস্তাবকে সমর্থন জানিয়েছে ইরান।

চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেছেন, তেহরান এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং এর প্রতি সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।

তিনি এক বিবৃতিতে জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করাই ইরানের লক্ষ্য। এ কারণেই চীনের এই শান্তি উদ্যোগকে তারা সমর্থন করছে।

ফাজলি আরও বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।

এর আগে চীনের রাজধানী বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে চার দফা পরিকল্পনা তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সূত্র: আল জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970