বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম বিস্তারের দাবি করেছে ইসরায়েল। দেশটির অভিযোগ, এই দুই দেশে সংগঠনটির তৎপরতা বাড়ছে এবং সে কারণে বাংলাদেশ ও পাকিস্তানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিউভেন আজার বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের সম্ভাব্য তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ।

এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তার ভাষ্য, পাকিস্তানকে ইসরায়েল বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করে। একই সঙ্গে কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নের মুখে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে রিউভেন আজার দাবি করেন, ৭ অক্টোবরের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রমের ওপর নজর রাখা হচ্ছে। তার মতে, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্র থেকে পাওয়া গেলেও আরও কিছু তথ্য জনসমক্ষে আসেনি।

তিনি বলেন, “আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্য সংগঠনগুলোও ৭ অক্টোবরের হামলাকে অনুসরণ করে একই ধরনের অভিযান পরিচালনার মডেল হিসেবে দেখতে পারে। এ ধরনের পরিস্থিতি গোটা অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।”

এই বক্তব্য ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজারের দাবি হিসেবে এনডিটিভির সাক্ষাৎকারে উঠে এসেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970