বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:০৮ এএম
বাংলাদেশের পর এবার ভারত সীমান্তেও ভূমিকম্পের আঘাত। মিয়ানমার–ভারত সীমান্ত অঞ্চলে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে।
ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। এর কেন্দ্রস্থল ছিল ভারতের ডিব্রুগড় শহরের প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহরের ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।
তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে একই রাতে মিয়ানমার–বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে সংঘটিত ওই ভূমিকম্পের তথ্যও প্রকাশ করে ইএমএসসি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল চট্টগ্রাম থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।
দুই ভূমিকম্পের কোনোটিতেই এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।