বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম
অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) অভিযোগ করেছে প্রসিকিউশন।
বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি জানান, অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনটেম্পট অব কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।