একযোগে ২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩১ এএম

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একসঙ্গে ২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার (২৬ নভেম্বর) উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, তিনটি পদে মোট ৮২৬ জন বিচারকের পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া বদলিকৃত কর্মকর্তাদের ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে ছুটিতে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়েছে—ছুটি শেষে বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর দ্রুত দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগ দিতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970