হাড় কাঁপানো শীতে শরীর গরম রাখতে খাবেন যেসব খাবার
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
শীতকালে শুধু গরম কাপড় বা উষ্ণ চা-কা্ফি যথেষ্ট নয়; শরীরকে ভেতর থেকে গরম রাখা আরও জরুরি। চিকিৎসকেরা বলছেন, খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন করলে শরীর বাইরের ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। রান্নাঘরের তিনটি সাধারণ খাবারই শরীরকে দীর্ঘস্থায়ী উষ্ণতা দিতে পারে।
১. আদা: প্রাকৃতিক ‘থার্মোজেনিক’ খাবার হিসেবে আদা শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে তাপমাত্রা স্বাভাবিক রাখে। শীতের সকালে আদা চা বা গরম জলে ফুটিয়ে খেলে সর্দি-কাশি ও গলা ব্যথার ঝুঁকি কমে এবং হজম ক্ষমতা বাড়ে।
২. গুড়: চিনির স্বাস্থ্যকর বিকল্প, গুড়ে প্রচুর আয়রন ও ক্যালোরি থাকে যা শরীরে শক্তি যোগায় এবং তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। দুপুর বা রাতের খাবারের পর ছোট এক টুকরো গুড় খেলে শরীর গরম থাকে, মেটাবলিজম বাড়ে এবং ফুসফুসও সুস্থ থাকে।
৩. তিল: তিলে প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এটি শরীরে তাপ উৎপন্ন করে এবং হাড়-জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। তিলের নাড়ু বা তিল দিয়ে তৈরি খাবার খাওয়া, বা খালি পেটে অল্প তিল চিবিয়ে খেলে সারাদিন উষ্ণতা বজায় থাকে।
কেন এই তিনটি খাবার সেরা:
নিরাপদ: পার্শ্বপ্রতিক্রিয়া নেই, প্রাকৃতিকভাবেই তাপ নিয়ন্ত্রণ করে।
সাশ্রয়ী: সহজেই পাওয়া যায়।
রোগ প্রতিরোধ: অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, শীতকালীন ফ্লু থেকে সুরক্ষা দেয়।
সতর্কতা: অতিরিক্ত খাওয়া ভালো নয়। বিশেষ করে রক্তচাপ বা ডায়াবেটিস রোগীরা গুড় খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।