মোস্তাফিজকে বাদ: আইপিএলের সংবাদ প্রচার না করার ঘোষণা ‘আমার দেশ’র

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রভাবশালী সংবাদপত্র ‘আমার দেশ’ আইপিএল-এর সমস্ত সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মূল কারণ, দেশের অন্যতম সেরা পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা।

কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নির্দেশের পরই ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্তে সায় দিয়েছে। খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ‘আমার দেশ’ সম্পাদকীয় বোর্ড এই পদক্ষেপ নিয়েছে।

মোস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র (NOC) দেওয়ার অনুরোধই এসেছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ৮ দিনের খেলার ছাড়পত্র মিলেছিল, তারপরই নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের জন্য দলভুক্ত হওয়ার কথা ছিল মোস্তাফিজের।

কিন্তু হঠাৎ করে তাকে দল থেকে বাদ দেওয়ার খবর প্রকাশ্যে আসে। বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে বিসিসিআই থেকে কোনো নোটিশ পাওয়া যায়নি। তবে সূত্রের দাবি, অনুরোধ করতে পারলেও খেলোয়াড় কে খেলবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ বিসিসিআই ও ভারত সরকারের।

এর আগে গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কেকেআরকে মোস্তাফিজকে ছাড়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় পরিবর্তন চাইলে বিসিসিআই অনুমতি দেবে।

একাধিক রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের চাপের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজের চুক্তিকে ‘বিশ্বাসঘাতক’ বলেও উল্লেখ করেন। ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুরও কেকেআরের নেতৃত্বকে মোস্তাফিজকে দল থেকে সরানোর পরামর্শ দিয়েছেন।

মোস্তাফিজুর রহমানের আইপিএল নিলামে এই রেকর্ড ছিল, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970