নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সংগঠনটির সভায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে কমিটির সব সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নিউ এইজ পত্রিকার সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণের সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।
নতুন এই কমিটি আগামী দুই বছর দেশের সংবাদপত্র মালিকদের সংগঠনটির কার্যক্রম পরিচালনা করবে।