খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তিনি সেখানে প্রায় এক ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন। তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং পরবর্তী করণীয় নিয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত ব্রিফ নেন। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
উল্লেখ্য, খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল অসুস্থতার কারণে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।