সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটা, ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ এএম

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে বর্তমানে ৭ শতাংশ কোটা অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে বাকি ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হচ্ছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলামের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ রাখা হয়েছে।

বাকি কোটার মধ্যে রয়েছে—মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970