৪৭তম বিসিএসে সংশোধিত ফল প্রকাশ, লাইভস্টক ক্যাডারে যুক্ত হলো আরও ১৪ জন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। সংশোধিত ফলাফলে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে নতুন করে আরও ১৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নন-ক্যাডার ফলাফলেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের শর্ত অনুযায়ী একটি প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারের পদে আরও ১৪টি নিবন্ধন নম্বর সংযোজন করা হয়েছে।

এতে লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা ৫৪ থেকে বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। আগে এই ক্যাডারে ৫৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

পিএসসি সূত্র জানায়, লাইভস্টক ক্যাডারের আওতায় ভেটেরিনারি সার্জন, বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রভাষক, স্টোর কর্মকর্তা ও সমমানের বিভিন্ন পদে প্রথমে ৫৪ জনকে সুপারিশ করা হয়েছিল। নতুন করে ১৪ জনকে এই ক্যাডারে অন্তর্ভুক্ত করায় তাদের নন-ক্যাডার তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে নন-ক্যাডার ফলাফলেও কিছু পরিবর্তন এসেছে।

এর আগে গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ক্যাডার পদে ছিলেন এক হাজার ৩০২ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন। নতুন করে ১৪ জন যুক্ত হওয়ায় মোট সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বেড়ে এক হাজার ৫৩৫ জনে পৌঁছেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970