তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

তিন দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও সুসংহত করা এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরের প্রথম ধাপে তিনি ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন। সেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পঞ্চম আনতালিয়া কূটনৈতিক ফোরামে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এই ফোরামে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়া এবং অন্যান্য দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

সফরের মূল লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা।

তুরস্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়াম এবং পরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা সফর করবেন। এসব সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং জাতিসংঘ নির্বাচনে পূর্ণ সমর্থন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970