বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ, বৈশাখী শোভাযাত্রায় জনসমুদ্র

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। এতে নানা বয়স ও শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন, ফলে এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রায় ছিল রঙিন মুখোশ, বিশাল আকৃতির নকশা এবং লোকজ শিল্পের দৃষ্টিনন্দন উপস্থাপনা। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে চারুকলা ও আশপাশের এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত ও বর্ণিল মিলনমেলায়।

নিরাপত্তা নিশ্চিতে শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় ভূমিকা পালন করে।

এর আগে ভোরে রমনার বটমূলে অনুষ্ঠিত হয় বর্ষবরণের প্রভাতী আয়োজন। সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আয়োজনে মোট ২২টি গান পরিবেশিত হয়।

বর্ষবরণ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকের কাছে এটি কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং বাঙালির শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ।

এদিকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কণ্ঠে উঠে আসে সাম্প্রতিক বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ। একই সঙ্গে তারা অসাম্প্রদায়িক ও সংস্কৃতিমনা বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970