জানা গেলো ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে। গত ১৮ এপ্রিল দেশের কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা না যাওয়ায় রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরেই আসে জিলহজ মাস। আর এই মাসের ১০ তারিখে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

চাঁদ দেখার হিসাব অনুযায়ী, যদি জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়, তাহলে ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে ক্ষেত্রে আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

অন্যদিকে, যদি জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হয়, তাহলে ঈদুল আজহা পালিত হবে ২৯ মে।

তবে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এ বিষয়ে যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970