জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:১১ এএম

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনের তুলনা করাকে অন্যায় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেন, এ ধরনের তুলনায় মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ন হয়।

তিনি বলেন, এ দেশে শুধু বেলি, চামেলি বা জুঁই ফুলই ফোটে না, রক্তজবা ফুলও ফোটে। পাশাপাশি এখানে রয়েল বেঙ্গল টাইগারের মতো শক্ত প্রতিরোধও আছে। তার দাবি, যতদিন এ দেশের মানুষ প্রতিরোধে শক্ত থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারাই জয়ী হবে, রাজাকাররা কোনোদিন জয়ী হতে পারবে না।

ফজলুর রহমান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টকে অনেকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করছেন, যা সঠিক নয়। তিনি ওই সময়কে গণঅভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন। তার মতে, মুক্তিযুদ্ধের মতো মহাগৌরবময় ইতিহাসের সঙ্গে সাম্প্রতিক আন্দোলনের তুলনা করা ঠিক নয়।

তিনি বলেন, হিমালয়ের সঙ্গে একটি পিলারের তুলনা যেমন অসম, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের ঘটনার তুলনাও ভুল। যারা এ ধরনের তুলনা করছে, তারা ইতিহাসকে ছোট করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করে তিনি বলেন, তাকে নিয়ে অনেকেই নানা ধরনের মন্তব্য করে থাকেন। তবে এসব বিষয়ে তিনি গুরুত্ব দেন না।

৫ আগস্টের পরের পরিস্থিতি নিয়ে ফজলুর রহমান বলেন, ওই সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হয়েছিল এবং নানা ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, তার বাড়ির সামনে একবার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে তিনি দাবি করেন। সে সময় দ্রুত পুলিশ ও সেনাবাহিনী এসে তাকে রক্ষা করে বলে তিনি জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970