চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:২৪ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রমনা বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে মো. মাসুদ আলম আলোচনায় আসেন। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা পেশাদারত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পুলিশ মহলে পরিচিত।
তিনি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ভূমিকার জন্য সুনাম অর্জন করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে হওয়া আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।
এর আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ঝিনাইদহ ক্যাম্পেও দায়িত্বে ছিলেন।