৪১২ কোটি ৭১ লাখ টাকার টিকা ক্রয়ের অনুমোদন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের লক্ষ্যে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মাধ্যমে এসব টিকা কেনা হবে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ইপিআই কর্মসূচির আওতায় প্রয়োজনীয় টিকার চাহিদা পূরণে স্বাস্থ্যসেবা বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে। সময়মতো টিকার সরবরাহ নিশ্চিত করতে এবং সারা দেশে টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) আওতায় এই ক্রয় সম্পন্ন করা হবে।

প্রস্তাবে বলা হয়েছে, এ প্রক্রিয়ায় ইউনিসেফ একই সঙ্গে ক্রয়কারী সংস্থা ও সরবরাহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশের টিকাদানের বিদ্যমান হার বজায় রাখা এবং ইপিআই কর্মসূচির আওতায় নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহ নিশ্চিত করতে এ ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, শিশুদের বিভিন্ন সংক্রামক ও প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা দিতে জাতীয় পর্যায়ে পরিচালিত অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো ইপিআই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970