আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম

ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগর নদীর তীরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ।

এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970