বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন, ভোট করবেন ধানের শীষে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পিএম

মো. রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিতে যাচ্ছেন। বিএনপিতে প্রাথমিক সদস্য পদ গ্রহণের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন। তবে এ বিষয়ে জানতে চাইলে মো. রাশেদ খাঁনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আবু হানিফ জানান, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খাঁন বিএনপিতে যোগ দেবেন এবং দলটির সদস্য পদ গ্রহণ করবেন। পরবর্তীতে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব নেবেন- এ বিষয়ে জানতে চাইলে আবু হানিফ বলেন, দলের উচ্চতর পরিষদের আগামী বৈঠকে বিষয়টি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970