‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্যের ব্যাখ্যা চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে করা মন্তব্য নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি স্পষ্ট করার দাবি জানান।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর তার একটি বক্তব্য নজরে এসেছে। ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে সরকারের উচিত তার কাছ থেকে পরিষ্কার ব্যাখ্যা নেওয়া।

তিনি আরও উল্লেখ করেন, ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া গেলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার দ্রুত এ বিষয়টির সুরাহা করবে বলে তিনি আশা করেন। যদি বক্তব্যটির আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার ইঙ্গিত থাকে, তবে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিষয়টি দ্রুত পরিষ্কার করার ওপর জোর দেন জামায়াত আমির।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970