নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্যে শাহরিয়ার জানান, তিনি ভোটে অংশ নেবেন না, বরং জনগণের কাছে আইনশাসন, ন্যায়বিচার ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরবেন। একই সঙ্গে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
ড. শাহরিয়ার বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে হারিকেন প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তবে এখন তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। ঢাকা-১৩ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন ববি হাজ্জাজ, আর ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক রিক্সা প্রতীকে নির্বাচন করছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।