ঢাকা-১৩ আসনে ভোটাধিকার প্রয়োগ করলেন মামুনুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ঢাকা-১৩ আসনের এই প্রার্থী ভোট দেন।

ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল হক। তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং কোনো সমস্যা দেখা যায়নি।

তিনি বলেন, “এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। সবকিছু স্বাভাবিক রয়েছে।”

ফলাফল মেনে নেবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট তৈরি না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—তাহলে ফলাফল যাই হোক, মেনে নেবো।”

রাতে বিভিন্ন জায়গায় গুজব ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মামুনুল হক বলেন, ঢাকা-১৩ আসনের কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের সংবাদ পেয়েছেন। তবে সেগুলো যাচাই-বাছাই করার সুযোগ পাননি। তিনি প্রশাসনকে বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970