বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন ডা. শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।

বিরোধী দলীয় উপনেতা মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে, বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলাম-কে, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম। তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970