ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে রাজধানীর দুই সিটির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

ইশরাক হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে ধানের শীষ মার্কায় জয় পান। নতুন সরকারের মেয়াদে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এবার তিনি সংসদ ও মন্ত্রণালয় ছেড়ে নগর ভবনে দায়িত্ব নিতে চাইছেন।

ইশরাক হোসেন এর আগে ২০২০ সালে ডিএসসিসি মেয়র পদে নির্বাচন করেছিলেন। ঘোষিত ফলাফলে তিনি পরাজিত ঘোষণা হন, তবে আদালতে মামলা করেন। ২০২৫ সালে আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা করেন এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দায়িত্ব প্রদান করেছিল। কিন্তু মেয়রের পদে বসতে পারেননি। এ নিয়ে তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ–এর সঙ্গে বিরোধ প্রকাশ্যে আসে।

এদিকে, এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদও ডিএনসিসি মেয়র নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াত সূত্রে জানা গেছে, তারা ঢাকা দক্ষিণে জোটগত হিসেবে নিজের প্রার্থী রাখতে চাইছে। এছাড়া দলীয় সমর্থন কাদের দেওয়া হবে, তা নিয়ে বিএনপিতেও প্রশ্ন রয়ে গেছে।

উল্লেখযোগ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার সংক্রান্ত আইন সংশোধন করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ পরিবর্তন করে স্থানীয় নির্বাচন নির্দলীয় পদ্ধতিতে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। যদিও ব্যালটে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো সমর্থিত প্রার্থী দেবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970