ফ্যাসিবাদের শেষ চিহ্ন দেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:০২ পিএম

ছবি: সংগৃহীত

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংসদের ভেতরে ও বাইরে অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সরকারকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়। ইতিহাসে যারা জনগণের রায়কে অগ্রাহ্য করেছে, তাদের চরম মূল্য দিতে হয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, বাস্তবতা মেনে নিয়ে জনগণকে সম্মান জানালে জনগণও সরকারকে সম্মান ও গ্রহণ করবে।

তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে সরকারের একক দায়িত্ব রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও নির্বাচন-পরবর্তী সময়ে সরকার সেই গণভোটকে অবৈধ বলছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গণভোট যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচন কীভাবে বৈধ হিসেবে বিবেচিত হয়।

জামায়াত আমির আরও বলেন, যাদের আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের প্রতি সরকারের যথাযথ দায়িত্ব পালনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি জুলাইয়ের ঘটনায় জড়িতদের বিচারের উদ্যোগ দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970