‘ইন্টেরিমকে বিনাভোটের সরকার’ গালি দেওয়া দলটি এখন বিনাভোটের মেয়র দিচ্ছে: আসিফ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি সরকারের ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগকে ‘বিনাভোটের মেয়র’ দেওয়ার সঙ্গে তুলনা করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে আসিফ লিখেছেন, “শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকার। ইন্টেরিমকে সকাল-বিকাল ‘বিনাভোটের সরকার’ বলে গালি দেওয়া দল এখন সবজায়গায় বিনাভোটের মেয়র দিচ্ছে। পরবর্তী ধাপ: বিনাভোটের উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলর।”

এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. আব্দুস সালাম, আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান। অন্যদিকে, খুলনা সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান, এবং গাজীপুরে মো. শওকত হোসেন সরকার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970